ঢাকাFriday , 8 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে ডিবি পুলিশের হাতে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

admin
March 8, 2019 10:40 pm
Link Copied!

শাহারিয়ার হুসাইন, বাগআঁচড়া: যশোরের ঝিকরগাছা এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে যশোর বেনাপোল সড়কের নাভারণ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলো বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে মাহবুবুর রহমান, রঘুনাথপুর গ্রামের ইউনুস আলী বিশ্বাসের ছেলে এরশাদ আলী, একই গ্রামের আখের আলীর ছেলে আশরাফুজ্জামান ও ঘিবা গ্রামের আসমত আলীর ছেলে বিষে আলী।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার নাভারণ মোমিন দারোগার বাড়ির সামনে থেকে আটক এবং তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ডিবির এস আই মুরাদকে বাদী করে ঝিকরগাছা থানায় মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।