ধুলিহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাড. ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগে সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি অ্যাড.সাইদুজ্জামান জিকো, যুগ্ম সম্পাদক শেখ নাজমুল হক রনি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জি এম রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন।
সভায় আনোয়ার হোসেন রাজুকে আহবায়ক এবং মুরাদ হাসান ও মেহেদী হাসানকে যুগ্ম আহবায়ক করে ধুলিহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
