ঢাকাFriday , 8 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় নৌকার প্রার্থীকে জয়ী করার আহবান জানালেন জেলা আ’লীগ নেতৃবৃন্দ

admin
March 8, 2019 9:07 pm
Link Copied!

ফরহাদ হোসেন সবুজ, পারুলিয়া: জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে সকল দ্বিধা বিভক্তি ভুলে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। নৌকা বিজয়ী হলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকে। যারা নৌকার বিরোধীতা করছেন এবং বিরোধীতা করবে তারা স্বাধীনতার শত্রু। দেশ ও জাতির সাথে তারা বেইমানি করবে।
শুক্রবার (৮ মার্চ) বিকাল ৪টায় পারুলিয়ার শহীদ আবু রায়হান চত্বরে দেবহাটা উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল গণির নির্বাচনী পথসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বক্তার আরো বলেন, নৌকার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধে অনেকে জীবন দিয়েছেন। শেখ হাসিনা যোগ্য লোককে নৌকা দিয়েছেন তাই এই প্রতীকের অবমাননা হতে দেওয়া যাবে না। নৌকার পরাজয় মানে আওয়ামী লীগের অস্তিত্বের পরাজয়। সে জন্য শক্ত হাতে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যারা নৌকার বিরোধীতা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখবেন উপজেলা নির্বাচনের পর আওয়ামী লীগের কাউন্সিল হবে। তখন বোঝা যাবে কে আওয়ামী লীগ। যার কাছে শেখ হাসিনার কাগজ আছে সেই নৌকার প্রার্থী, তাই বাকিদের বর্জন করতে হবে। স্বঘোষিত নেতাদের কথায় না ভুলে নৌকায় ভোট চাওয়ার জন্য গ্রাম পর্যায়ে কমিটি গঠন করে কাজ করার নিদর্শনা দেওয়া হয় সভায়।
সভায় পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস আবারা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সদস্য রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমন্ডের আহবায়ক আবু রায়হান তিতু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ, নওয়াপাড়া ইউনিয়ন আওমী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, বাসুদেব সরকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক রনি, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান প্রিন্স, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান কেল্টু, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান চন্দ্র বর, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, আসমাতুল্যা গাজী আসমান, মিজানুর রহমান, মুজিবর রহমান, মুুুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। সভা সঞ্চলনা করেন সাবেক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।