ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামির নাম আমানুতুল্লাহ।
পুলিশ জানায়, গোয়েন্দা শাখার পরিদর্শক শাহরিয়ার হাসানের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাস টার্মিনাল এলাকায় সাতক্ষীরা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালান। এসময় গাড়ি থেকে নামা এক যাত্রীকে চ্যালেঞ্জ করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২৫০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশের চৌকশ দলটি। আটককৃত ব্যক্তির বাড়ি যশোরের শার্শা এলাকায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশেমী জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
