ঈশ্বরীপুর প্রতিনিধি: আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরীপুরে নৌকা প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) দুপুর ৩টায় ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বংশীপুর বাসস্ট্যান্ডে ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জি.এম শোকর আলীর সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভেকেট আবু বাক্কার সিদ্দীক, নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বখতিয়ার আহম্মেদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন, সাবেক যুবলীগ নেতা স.ম আব্দুস সাত্তার, আ’লীগ নেতা শেখ ফারুক হোসেন, সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নূরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুস সবুর মোড়ল, যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা বাংলা।
সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
