আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা, কর্মপরিকল্পনা সভা করেছে আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলা কমিটি। শুক্রবার শহরের আবুল কাশেম সড়কস্থ গাউস সংস্থার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি হরেকৃষ্ণ মুন্ডা। আলোচনায় অংশগ্রহণ করেন শেখ আফজাল হোসেন, রিয়াজুল ইসলাম, আব্দুস সামাদ, শংকর চন্দ্র মন্ডল, উত্তম কুমার মজুমদার, সম্পা গোস্বামী, জয়ন্তী রাণী দাস, রিনা মুন্ডা প্রমুখ। আলোচনা শেষে আদিবাসী সম্প্রদায়ের জন্য অধিকার ও ক্ষমতায়নে পরিকল্পনা গ্রহণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
