ঢাকাThursday , 7 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিবি হসপিটাল ১ম বিভাগ ক্রিকেট লীগ মাঠে গড়াবে ১০ মার্চ

admin
March 7, 2019 10:20 pm
Link Copied!

রাইয়ান সাকিল: আগামী রোববার (১০ মার্চ) থেকে মাঠে গড়াচ্ছে সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সকাল সাড়ে ৮টায় লীগের উদ্বোধন করবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম আফজাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করবেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, ১ম বিভাগ ক্রিকেট লীগে দুইটি গ্রুপে ভাগ হয়ে মোট ৮টি দল অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’ তে রয়েছে সেতু বন্ধন ক্লাব, লাবসা পল্লী মঙ্গল সমিতি, রসুলপুর ক্রীড়া সংস্থা ও ইউনূছ আলী স্মৃতি সংসদ। অপরদিকে গ্রুপ ‘বি’ তে রয়েছে গফফার স্মৃতি সংসদ, যুব গণমুখী সংঘ, মুন্সীপাড়া যুব সংঘ ও ইয়ং বলাকা ক্রীড়া চক্র।
আগামী রোববার (১০ মার্চ) থেকে সাতক্ষীর সরকারি কলেজ মাঠে গ্রুপ পর্বের ম্যাচসমূহ অনুষ্ঠিত হবে। এরপর রোববার (২৪ মার্চ) ও সোমবার (২৫ মার্চ) সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।