সাবেক সাংসদ সদস্য অ্যাডভোকেট এএফএম এন্তাজ আলীর স্ত্রী ও সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সিনিয়র সদস্য, দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়ের মাতা বেগম নাদিরা আলী গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, খন্দকার আনিসুর রহমান, জাকির হোসেন মিঠু, আব্দুর রহিম, আসাদুজ্জামান মধু, আব্দুল্লাহ আল মামুন, সেলিম হোসেন, মাহাফিজুল ইসলাম আক্কাজ, সৈয়দ সাদিকুর রহমান, রাহাত রাজা, হাবিবুর রহমান পলাশ, শেখ কামরুল ইসলাম, ফিরোজ হোসেন, শেখ শহিদুজ্জামান শিমুল।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ সাংবাদিক মাতাকে দেখতে যান এসোসিয়েশনের নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)
