সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল থেকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা কারীমিয়া দাখিল মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার, খানপুর বাজার, বাঁশতলা বাজার, বাবুলিয়াসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও জণ সাধারণের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সদর উপজেলা তথ্য ও গবেষণা সম্পাদক আকবার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান হাদী, শ্রম বিষয়ক সম্পাদক এস.এম আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকাত আলী, সিনিয়র সহ-সভাপতি আজহার আলী, যুগ্ম-সম্পাদক ডা. আজিবর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজিবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তাপসী। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মজনুর রহমান, আব্দুল হাই, শফিকুল ইসলাম, মহিলা ইউপি সদস্য রওশনারা বানু প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)
