ঢাকাThursday , 7 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুর প্রেমিক যুগল আটক

admin
March 7, 2019 10:13 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে পুলিশের উপর মারমুখি আচরণ করায় হাফিজুর রহমান নামে যুবক ও এক কলেজ ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটক হাফিজুর পৌর এলাকার দূর্গাপুর গ্রামের মৃত আজিজ কসাইয়ের ছেলে এবং কলেজ ছাত্রীর বাড়ি একই এলাকায়। বুধবার (৬ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
মণিরামপুর থানার এএসআই রুহুল আমিন জানান, বুধবার উপজেলা প্যারেড গ্রাউন্ডে উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যদের সাথে তিনি ফুটবল খেলছিলেন। এর কিছু দূরে ওই যুবক-যুবতীকে অসামাজিক চলাফেরা দেখে ইউএনও তাকে বলেন বিষয়টি দেখার জন্য। একপর্যায় তাদের কাছে গিয়ে পরিচয় জানতে চাওয়া মাত্রই যুবক হাফিজুর উত্তেজিত হয়ে এসআই রুহুল আমিনের উপর চড়াও হয়। এরই মধ্যে হাফিজুর জানতে পারে পরিচয় জানতে চাওয়া ব্যক্তি মণিরামপুর থানার এসআই। একপর্যায় তাদেরকে আটক করে প্রথমে নেয়া হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। ঘটনা জানার পর উপজেলা চত্বরে ভীড় জমান স্থানীয় লোকজন।
জানতে চাইলে ওই কলেজ ছাত্রী জানায়, কিছুদিন আগে বিদেশ থেকে আসা হাফিজুরের সাথে তার প্রেমের সম্পর্ক হলে মোবাইলে যোগাযোগের মাধ্যমে তারা উপজেলা চত্বরে প্রবেশ করে। দুপুরের পর ইউএনওর নির্দেশে আটকদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।