মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসায় স্বাধীনতা যুদ্ধের ভয়াল কালোরাত ২৫ মার্চ-৭১ গণহত্যা, মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও শহিদদের স্মরণে দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় মাদ্রাসা হলরুমে অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক ফজলুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাওলানা মশিউর রহমান। বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য শেখ নূরুল ইসলাম, প্রভাষক নূরুল হক, শামছুর রহমান, মাসুমা খাতুন, সহকারি শিক্ষক নজরুল ইসলাম, আব্দুল রউফ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
