ঢাকাThursday , 7 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারতের ২২১ স্কাউট প্রতিনিধি দল বাংলাদেশে

admin
March 7, 2019 10:23 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ২২১ সদস্যের একটি স্কাউট প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১০ম বাংলাদেশ ও তৃতীয় সেনসো স্কাউট জাম্বুরি উপলক্ষ্যে তারা বাংলাদেশে এসেছেন।
এর আগে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে এসে পৌঁছালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল ও বাংলাদেশ স্কাউটের যশোর শাখার সহকারী পরিচালক শেখ ছালমা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে সোহাগ পরিবহনের ৬টি বাসে করে নেওয়া হয়।


ভারতীয় স্কাউট টিমের দলনেতা অনুপ সরকার বলেন, ভারতের বিভিন্ন প্রদেশের ২২১ জন স্কাউট সদস্য নিয়ে ঢাকার উদ্দেশে এসেছি। ঢাকার গাজীপুরে সার্কভুক্ত বিভিন্ন দেশ থেকে স্কাউট টিমের সদস্যরাও সেখানে থাকবেন। এতে শিক্ষার্থীরা যেমন জ্ঞান অর্জন করবেন তেমনি সার্কভুক্ত দেশগুলোর পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়বে বলে জানান তিনি।
বাংলাদেশ স্কাউটের যশোর শাখার সহকারী পরিচালক শেখ ছালমা বলেন, আগামী ১৪ মার্চ পর্যন্ত স্কাউটের প্রতিনিধিরা বাংলাদেশে অবস্থান করবেন। পরে তারা নিজ নিজ দেশে ফিরবেন।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার ২২১ সদস্যের একটি ভারতীয় স্কাউটস দল বাংলাদেশে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।