ঢাকাThursday , 7 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

admin
March 7, 2019 10:31 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বেতন বৈষম্য দূর করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা পিটিআইয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনের সামনে ডিপিএড প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ এই মানববন্ধন করে।
শিক্ষক শরীফুর রহমান সজলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শিক্ষক জাহাঙ্গীর আলম, শেখ বনি আমিন, ইন্দ্রজিৎ, সঞ্জয় ঘোষ, খায়রুল আলম, কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তালিম হোসেন, মাগফি আজম, ফৌজিয়া মুনমুন, আছমা খাতুন, সৌমেন হাসান খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের দাবি প্রধান শিক্ষককের পরেই ১১তম গ্রেডে বেতন দিতে হবে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পরিবর্তন করে বেতন বাড়ানোর প্রতিশ্রুতি পূরণ করেছে সরকার। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের জন্য প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এসময় সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও পিটিআই বিপিএড প্রশিক্ষাণার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।