ঢাকাThursday , 7 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় খানপাড়া জামে মসজিদ শতবর্ষে, দিনব্যাপী কর্মসূচি

admin
March 7, 2019 10:25 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় খানপাড়া জামে মসজিদ শতবর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষেত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দেবহাটার সুশীলগাতীতে মুসলিম স্থাপত্যের ঐতিহাসিক প্রাচীনতম নিদর্শন খানপাড়া বায়তুন নুর জামে মসজিদ। মসজিদটি উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এর অবস্থান। ১৯১৯ সালে এটি নির্মাণ করা হয়।
মসজিদটি শতবর্ষ পদার্পণ করায় আজ ৮ মার্চ শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে খানপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (সুশীলগাতী)।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে র‌্যালী, ইসলামী সঙ্গীত, কৌতুক, পুরস্কার বিতরণ, ইসলামী চলচিত্র প্রদর্শন ও তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা সামিউল ইসলাম ফারুকী (রংপুরী) এবং আকর্ষণীয় বক্তা হিসেবে সাত বছরের শিশু বায়জীদ বোস্তামীন বক্তব্য রাখবেন বলো জানিয়েছে আয়োজক কমিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।