খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালীর ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২টায় ৯টি ওয়ার্ডের ৩৩ গ্রামের ২০২ জন ভিজিডি কার্ডধারী দুস্থ ও হতদরিদ্র নারীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের উদ্বোধন করেন খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফ্র রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য উত্তম দে, পঙ্কজ কুমার রায়, সবুর সরদার, সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক মনিরুজ্জামান মনি, পরিষদের সচিব শহিদুল ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
