ঢাকাThursday , 7 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলবো: সাঈদ মেহেদী

admin
March 7, 2019 9:34 pm
Link Copied!

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জে তৃণমূল নেতা-কর্মীরা এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী।
বৃহস্পতিবার দিনভর তিনি উপজেলার তারালী, তেতুলিয়া, উজিরপুর ও থালনা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হতে পারলে কালিগঞ্জ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলবো।
গণসংযোগকালে তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নরিম আলী মাস্টার, সাবেক ছাত্রলীগ নেতা নূরুজ্জামান, কাশমীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি যতীন দেব বর্মন, আওয়ামী লীগ নেতা সুন্নত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সৈলুদ্দীন গাজি, সাবেক সাংগঠনিক সম্পাদক নরেন মন্ডল, সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল-মামুন সরদার, রতুনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, হাবিব ফেরদাউজ শিমুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত বি চৌধুরি, ইউনিয়ন যুবলীগ সভাপতি মেহেদী হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।