কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন (জাতীয় শিশু দিবস), ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে কলারোয়ার হাতেখড়ি শিশু বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে ১৬-১৮ মার্চ শিশুতোষ বই মেলার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, প্রফেসর আবু বকর সিদ্দীক, উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, সমবায় অফিসার নওশের আলী, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, অধ্যক্ষ মনিরা পারভীন, অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, হাতেখড়ি শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক কাজী শাহীন, সাংবাদিক ইকরামুল কবির, এমএ সাজেদ, ফারুক হোসেন রাজ, ফিরোজ জোয়াদ্দার, জাহাঙ্গীর আলম লিটন, কামরুজ্জামান প্রমুখ।
