ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সভা

admin
March 6, 2019 9:39 pm
Link Copied!

উন্নয়ন কাজে গাফিলতি করে জনগণকে ভোগান্তি দিলে ব্যবস্থা: এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, নাগরিক সেবা প্রদানে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। আমরা- জনপ্রতিনিধিরা জনগণের চাকর। জনগণের সুবিধার্থে উন্নয়নমূলক কাজে গাফিলতি করে জনগণকে ভোগান্তি দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের উন্নয়নমূলক কাজ জনস্বার্থে দ্রুত সম্পন্ন করতে হবে।
বুধবার (০৬ মার্চ) দুপুরে সদর উপজেলা ডিজিটাল কর্নারে উপজেলা পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, জেলা নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নকিবুল হাসান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী সফিউল আজম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, বল্লী ইউপি চেয়াম্যান মো. বজলুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ধুলিহর ইউপি সদস্য মো. মিজানুর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, আলিপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, লাবসা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিষ্টিসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
সভায় বিভাগওয়ারী বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।