সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা রাশেদুজ্জামান রাশি দিনভর নির্বাচনী গণংসযোগ করেছেন।
বুধবার (৬ মার্চ) তিনি বাশদাহ ইউনিয়নের বাশদাহ বাজার, রেইউ বাজার, কামারবাইসা বাজার ও কাওনডাঙা বাজারে গণসংযোগ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন প্রভাষক আমিনুল ইসলাম রাসেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আজহারুল হক, দপ্তর সম্পাদক আবদুস সেলিম, ছাত্রলীগের সভাপতি আতিক হাসান পলাশ, সাবেক সভাপতি ওমর শরিফ, সেচ্ছাসেবক লীগের সভাপতি সোহাগ, পৌর কৃষক লীগের সভাপতি সামছুজ্জামান জুয়েল, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা শুকুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজজামান টিটু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সহ সভাপতি আব্দুর রউফ খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বশির আহমেদ, আকবর আলি, হাসান, আবদুল কালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
