ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে হা-ডু-ডু টুর্নামেন্টে সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

admin
March 6, 2019 9:44 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে নওয়াবেঁকীতে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে আন্তঃমাধ্যমিক বিদ্যালয় হা-ডু-ডু টুর্নামেন্টে সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনালে ঈশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ।
এসময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড় ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার আকবর হোসেন ও কর্মসূচির ফোকাল সরদার জিয়া উদ্দিন। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।