ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুর পৌর শহর যানজটমুক্ত রাখতে বিশেষ অভিযান

admin
March 6, 2019 9:46 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর পৌর শহর যানজটমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শহরের রাস্তার দু’পাশ্বের দোকানের সামনে রাস্তা দখল করে মালামাল রেখে যে সব দোকানদার পথচারীদের চলাচলে বাঁধার সৃষ্টি করে আসছেন সেগুলো তিনি অপসারণ করেন। এ ছাড়া বাজারের যত্রতত্র বাসসহ বিভিন্ন ধরনের যানবহন পার্কিং ও স্টপেজের বিষয়ে তিনি বিশেষ নির্দেশনা প্রদান করেন। গাড়িতে হাইড্রোলিক হর্ণ বাজানোর উপর তিনি নিষেধাজ্ঞা আরোপ করেন। নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে তাগিদ দেন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।