ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভালুকাচাঁদপুর আদর্শ কলেজে আসাদুজ্জামান বাবুর নির্বাচনী মতবিনিময়

admin
March 6, 2019 9:43 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ভালুকাচাঁদপুর আদর্শ কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান বাবু।
বুধবার (৬ মার্চ) সকালে ভালুকাচাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এআরএম মোবাশে^রুল হক জ্যোতির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, সহযোগী অধ্যাপক রেজাউল করিম, মনিরুল ইসলাম, শরিফ আহমেদ, সালেহা আখতার প্রমুখ।
মতবিনিময় সভায় আসাদুজ্জামান বাবু বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষক এবং শিক্ষা দুটিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে বিকাল ৩টায় সাবেক মেম্বর নুরুল হুদার নেতৃত্বে আসাদুজ্জামান বাবুর পক্ষে নৌকায় ভোট চেয়ে বদ্দীপুর কলোনী, পুরাতন সাতক্ষীরা, চালতেতলাসহ বিভিন্ন এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।