আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) বুধহাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গাজীর মাঠ ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সাধারণ সম্পাদক মরিফ মাহমুদ।
প্রধান অতিথি ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান আ.ব.ম মোছাদ্দেক, প্যানেল চেয়ারম্যান মফিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা নেহাল উদ্দীন, মজিদ সরদার, গোপাল চন্দ্র বসাক, ইসলাম, ফজলু, গাউস সানা যুবলীগ নেতা মোশারাফ গাজী, ছাত্রলীগের শিমুল গাজী প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মনিরুজ্জামান ও মাওলানা আ. আলিম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
