ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মৎস্য ঘের দখলে নিতে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা

admin
March 6, 2019 9:53 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য ঘের জোরপূর্বক দখলে নিতে হামলা চালিয়ে লিটন হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে জখমের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে দেবহাটা থানায় মামলা হয়েছে।
বুধবার (৬ মার্চ) আহত লিটনের ভাই মৎস্য ঘের মালিক কামরুল ইসলাম লেলিন দেবহাটা থানায় পিসি ৫০৬(২)/১১৪ এর ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭ ধারায় মামলাটি (নং-০৩) করেন।
সূত্র জানায়, মঙ্গলবার উপজেলার পারুলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী কামকাটিয়াতে কামরুল ইসলাম লেলিনের মালিকানাধীন মৎস্য ঘের জোর পূর্বক দখলে নিতে সন্ত্রাসী হামলা ও তার ভাইকে জখমের ঘটনায় দায়েরকৃত মামলাটিতে কামকাটিয়া গ্রামের ময়নুদ্দীন ঢালীর ছেলে বাবুরালী ঢালী, হক ঢালী, বাবুল ঢালী, চালতেতলা গ্রামের আরশাদ সরদারের ছেলে রবিউল ইসলাম, খলিশাখালীর মৃত গহর গাজীর ছেলে লুৎফরসহ অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।