ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ

admin
March 6, 2019 9:56 pm
Link Copied!

এমএ মামুন, দেবহাটা (সদর): দেবহাটার চিনেডাঙ্গা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন শ্রেণির সরকারি বই বিক্রির পর বৃষ্টিতে ভিজে গেলে বই ক্রয় করা দোকানদার বইগুলো রাস্তার উপরে রোদে শুকাতে দিলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
জানা গেছে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ওই মাদ্রাসায় উল্লেখযোগ্য শিক্ষার্থী ভর্তি না হলেও প্রতিবছরই তারা ভুয়া শিক্ষার্থী দেখিয়ে উপবৃত্তির টাকা উত্তোলন করেন। আর এর সাথে শিক্ষা অফিসের কয়েকজন কর্মচারীও সংশ্লিষ্ট আছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবছর সরকার শিক্ষার্থী অনুপাতে সরকারি বই দিলেও শিক্ষার্থী সংকটে বইগুলো নষ্ট হয়ে যায়। যার কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ তা বিক্রি করেন। এ বছরও বই সখিপুরের মোড়ে অবস্থিত ভাংড়ী ও পুরাতন কাগজপত্র ক্রয়কারী চিনেডাঙ্গা গ্রামের হক নামে এক দোকানদারের কাছে বিক্রি করেন। কিন্তু গত ৩-৪ দিন পূর্বে বৃষ্টিতে বইগুলো ভিজে গেলে দোকানের সামনে রোদে শুকানোর জন্য ছড়িয়ে রাখে। তখনই বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
এ বিষয়ে দোকানদার হক জানান, বইগুলো তিনি চিনেডাঙ্গা এবতেদায়ী মাদ্রাসা থেকে কিনেছেন।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সোলাইমান হোসেনের কাছে জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি বই বিক্রির বিষয় স্বীকার করে বলেন, ম্যানেজিং কমিটির কাছে শুনে তিনি বই বিক্রি করেছেন। সরকারি বই বিক্রি করা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, তার জানা নেই।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।