তালা প্রতিনিধি: ‘সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্যে তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাসরিন জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা টুম্পা, উপজেলা সংগঠক জাহাঙ্গীর হোসেন, বে-সরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী সুনন্দা ভদ্র প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
