ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেশরায় জমে উঠেছে পানের বাজার

admin
March 6, 2019 9:27 pm
Link Copied!

মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): জমে উঠেছে তালার খেশরার ফারুক মার্কেটের পাইকারী পানের বাজার। আশপাশের গ্রামের বরজ মালিকরা পান নিয়ে প্রতিনিয়িত এ বাজারে আসায় বাজারটি এখন পান বিক্রির একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে পরিচিত লাভ করেছে।
সরেজমিনে দেখা যায়, ওই পানের বাজারে জালালপুর, বালিয়া, আগড়ঘাটা, কাটিপাড়া, বাঁকা বাজারসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখানে পান কিনতে আসেন। বরজ মালিকরা পান নিয়ে প্রতিনিয়িত এ বাজারে আসছেন। বাজারটি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অল্প খরচে স্বল্প সময়ে চাষ করা পান বিক্রি করে খেশরাসহ আশপাশের গ্রামের অনেক পরিবার স্বাবলম্বী হয়েছে। এই অঞ্চলের পানের গুণগতমান ভাল হওয়ায় এখানকার পানের চাহিদা অনেক বেশি। গত কয়েক সপ্তাহ ধরে রেকর্ডমূল্যে পান বিক্রি হচ্ছে এখানে। প্রতি পোন (৮০টি) পান বিক্রি হচ্ছে ২শ থেকে আড়াই শ টাকায়। তবে দু’মাস আগেও দাম এতো চড়া ছিল না। যোগান কম থাকায় এখন পানের দাম বেশি এবং এটা বৈশাখ মাস পর্যন্ত থাকতে পারে। তবে গত কয়েকদিন বৃষ্টি হওয়ায় নতুন করে আবার পান গজাবে, ফলে কিছুদিন পরে আবার পানের দাম কমে যেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
শাহাজাতপুর গ্রামের পান চাষি রুহুল আমিন মালী জানান, শীত এবং কুয়াশার কারণে পান নষ্ট হয়ে গেছে। তাছাড়া সার, কীটনাশক ও লেবার খরচ বেশি হওয়ায় এখন বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমাদের দূরে গিয়ে পান বিক্রি করতে হতো। এ বাজারটি হওয়ায় আমাদের সুবিধা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।