বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (০৬ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
কমিটিতে মুকুল বিশ্বাসকে সভাপতি, রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক ও রাজুল আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক মনোনীনত করা হয়েছে। কমিটিতে তিনজন সহ-সভাপতি, তিন জন যুগ্ম সাধারণ সম্পাদক, তিন জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ ১৮ জন সম্পাদক মন্ডলীর সদস্য এবং পাঁচ জনকে কার্যনির্বাহী সদস্যসহ মোট ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিকে গঠনতান্ত্রিক বিধি মোতাবেক অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
