ভাড়াশিমলা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলী সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার খুকু, সদস্য শম্পা গোস্বামী, মোস্তাহিদ রহমান লিটন।
আরও ছিলেন স্বাশিপ এর কোষাধ্যক্ষ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক (স্কুল শাখা) আনন্দ গাইন, গোলাম রহমান (প্রাইমারি শাখা), দেবব্রত মিস্ত্রী (কলেজ শাখা), সহ- প্রধান শিক্ষক আব্দুর রাশেদ প্রমুখ।
এর আগে কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক বিনয় ঘোষের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
