ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের দোয়া

admin
March 6, 2019 9:32 pm
Link Copied!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাঁকাল কোল্ড স্টোর মোড়ে ৬নং ওয়াড আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড আওলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে ওবায়দুল কাদেরের রাজনৈতিক, সামাজিক ও দলীয় কর্মকা- ও দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। এরপর ওবায়দুল কাদেরের শারীরিক সুস্থতা কামনা ও চক বাজারে আগুনে নিহতদের জন্যেও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মন্ডল, সিনিয়র সহ-সভাপতি আনসার আলী গাজী, শেখ রবিউল আক্তার, আব্দুল জলিল, হারুন অর রশিদ, লুকমান, আব্দুল্লাহ সিকদার, ইসলাম, লিটন, আজিজ মাস্টার। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।