ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হালিমা রেস্তোরাঁ ও সিরাজ হোটেলের মালিককে জরিমানা

admin
March 5, 2019 9:35 pm
Link Copied!

রাইয়ান সাকিল: পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও খাবারের নিম্ন মানের কারণে শহরের হালিমা রেস্তোরাঁ ও সিরাজ হোটেলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১টায় শহরের গার্লস স্কুল ও পোস্ট অফিস মোড়ের হোটেল দুটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহা বলেন, হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবারের মান ও পরিবেশ খারাপ থাকার অপরাধে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫৩ ধারা অনুযায়ী হালিমা রেস্তোরাঁর মালিক শেখ আব্দুর রউফকে তিন হাজার টাকা ও সিরাজ হোটেলের মালিক আশরাফুল ইসলামকে বারো হাজার টাকা জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।