ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংবাদ সম্মেলনে আ’লীগ নেতার ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ

admin
March 5, 2019 10:17 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার হাওয়ালভাঙ্গী গ্রামের এসএম মোস্তফা কামাল ও মোর্তজা কামালের চক্রান্তের কারণে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে কাগজপত্র দাখিল করতে না পারায় ভোটারদের কাছে ক্ষমা চেয়েছেন আ’লীগ নেতা মাওলানা ইসমাঈল হোসেন।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে ইসমাঈল হোসেন বলেন, তিনি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য তিনি সোনালী ব্যাংক শ্যামনগর শাখায় জামানত বাবদ ১০ হাজার টাকা ও সিডি ক্রয় বাবদ উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলামের কাছে ৬ হাজার টাকা নগদ প্রদান করেন। একই সাথে নির্বাচনে অংশ গ্রহণের জন্য সকল প্রস্তুতিও গ্রহণ করেন। কিন্তু হাওয়ালভাঙ্গী গ্রামের এস এম আহম্মদ আলীর দুই ছেলে এসএম মোস্তফা কামাল ও মোর্তজা কামাল নির্বাচনে অংশগ্রহণে বাধা সৃষ্টির জন্য ষড়যন্ত্র শুরু করে। এরই জের ধরে তারা কৌশলে আমার কাছ থেকে মনোনয়ন ফরমটি নিয়ে নেয় এবং মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বিকাল সাড়ে ৫টার দিকে ফরমটি আমাকে ফিরিয়ে দেয়। আমি যাতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ না করতে পারি সেজন্য ওই দুই চক্রান্তকারী কৌশলে আমার সকল কাগজপত্র হাতিয়ে নিয়ে নির্বাচন থেকে আমাকে বিরত রেখেছে।
তিনি আরো বলেন, আমি ভোটারদের ভালবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। ওই চক্রান্তকারীদের কবলে পড়ে নির্বাচন থেকে বিরত থাকতে বাধ্য হয়েছি। এজন্য দলীয় নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।