ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সুশীলনের মাল্টি স্টেকহোল্ডার ফোরামের ত্রৈমাসিক সভা

admin
March 5, 2019 9:39 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে সুশীলনের মাল্টি স্টেকহোল্ডার ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে এবং অক্সফাম এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফোরামের আহবায়ক শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর এবং সমাপনী বক্তব্য রাখেন বুড়িগোলিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।
সভায় উপকূলের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক ও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানে অভিগম্যতা, সম্প্রসারণ সেবায় অভিগম্যতা, বিপণন প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভূমিকা নিশ্চতকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সংবেদনশীল বাজার প্রতিষ্ঠার লক্ষ্যে মাল্টি স্টেকহোল্ডার ফোরামের পুনঃগঠন, এবং ফোরামের পরবর্তী কার্যক্রমের আদর্শ ও কৌশল সম্পর্কিত আলোচনা করা হয়। সভা পরিচালনা করেন রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী মনিরা সুলতানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।