ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

admin
March 5, 2019 9:42 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে উপজেলা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এস কে সিরাজ, সাংবাদিক শেখ আবজাল হোসেন, সামিউল মনির, কামরুজ্জামান, রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আয়ুব আলী প্রমুখ। এসময় বক্তারা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর কবীরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং চিহ্নিত মামলাবাজ হুমায়ুন কবীরের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে সাংবাদিকরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।