ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জলমহল কমিটির সভা

admin
March 5, 2019 9:41 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা জলমহল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার।
সভায় সকল ইউপি চেয়ারম্যানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি আলী আশরাফ তার বক্তেব্যে ৮৯টি বদ্ধ জলমহলের তথ্য দেন। উপজেলা সমবায় কর্মকর্তা তার বক্তেব্যে বলেন, বদ্ধ জলমহলগুলোকে কেন্দ্র করে শ্যামনগরে ২৫টি মৎস্যজীবী সমবায় সমিতির নিবন্ধন আছে এবং জলমহল নীতিমালা ২০০৯ অনুযায়ী প্রত্যেক সমিতিকে ২টি করে জলমহল ইজারা দেওয়ার দাবি জানান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর তার বক্তেব্য নীতিমালা অনুযায়ী ইজারা দেওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের মতামত ধৈর্য্য সহকারে শোনেন এবং নীতিমালা-২০০৯ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।