ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোভনালীতে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে ইউএনও

admin
March 5, 2019 10:21 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা শোভনালী ইউনিয়নের ভূমি অফিস, গ্রাম আদালত, ‘জমি আছে ঘর নাই’ প্রকল্প, ভিজিডি কার্ডধারীদের চাল বিতরণসহ কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যারয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে শোভনালী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। এসময় তিনি সহকারি ভূমি কর্মকর্তা কামরুজ্জামানের কাছে অফিসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।
এরপর তিনি কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজির হয়ে স্কুলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও ক্লাসে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় নির্মিত কামালকাটি গ্রামের মোখছেদ আলীর স্ত্রী লায়লা পারভীনের ঘরটি পরিদর্শন করে তাদের খোঁজ খবর নেন। দুপুরে শোভনালী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, সচিব আমিনুর রশিদ, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, ফারুক হোসেন, আজিজুল ইসলাম, আব্দুল আজিজ, দিলীপ মন্ডল, আব্দুল হান্নান, সালেহ আহম্মেদ, পূর্ণিমা রাণী, নুরন্নাহার বেগম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।