ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে সন্ত্রাসী ম্যানসেলের সহযোগী অস্ত্রসহ আটক

admin
March 5, 2019 10:54 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোরের শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলের সহযোগী আরিফ (২২) ওরফে ছ্যাবলা আরিফকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোতোয়ালি পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরের দিকে বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয়। আরিফের বাড়ি যশোর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকায়।
কোতোয়ালি থানার এসআই সাইদুর রহমান বলেন, যশোরের আলোচিত সন্ত্রাসী ম্যানসেলের সহযোগী ছ্যাবলা আরিফ অস্ত্র গুলিসহ শংকরপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।