পাটকেলঘাটা প্রতিনিধ: পাটকেলঘাটায় তিনজন ইয়াবা ব্যবসায়ী আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) গভীর রাতে পাটকেলঘাটার হারুণ অর রশিদ কলেজের মেহগনী বাগান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো চৌগাছা গ্রামের মৃত শেখ শফিউদ্দিনের ছেলে শেখ শাহিদুর রহমান হিরু (৪২), পারকুমিরা গ্রামের আব্দুল হামিদ মোড়লের ছেলে মাসুদ পারভেজ (৩৭) ও একই গ্রামের আবুল কালামের ছেলে আরিফুল ইসলাম (৩২)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, জেলার গোয়ান্দা পুলিশের বিশেষ দল তাদেরকে আটক করে ইয়াবা বিক্রিকালে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রিয়াদুল ইসলাম পাটকেলঘাটা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
