ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে: সাঈদ মেহেদী

admin
March 5, 2019 9:38 pm
Link Copied!

নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প নেওয়া হবে জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী।
মঙ্গলবার বিকাল ৫টায় পিরোজপুর বাজার চত্বরে উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সাঈদ মেহেদী বলেন, ২৪ মার্চের ভোটে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। জনগণের মতামতের ভিত্তিতে বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠন করে উপজেলার উন্নয়ন প্রকল্প গ্রহণ করবো। প্রতিটি ইউনিয়নে সুপেয় খাওয়ার পানি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে বিজ্ঞান ভিত্তিক ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমে অগ্রাধিকার প্রদান করবো। উপজেলায় ঘের ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিদস্যুতা বা অন্য কোন সমাজ বিরোধী কাজ হতে দেব না।
নির্বাচনী এই মতবিনিময় সভায় কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা নরিম আলী মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দক্ষিণশ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত সরকার, থানা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক শেখ সইলুদ্দীন, থানা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিন্নাত আলী মাষ্টার, থানা যুবলীগের সাবেক আহবায়ক ও উত্তর কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও ভাড়াশিমলা স্কুলের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ, থানা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাবিব ফেরদাউস শিমুল, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদ হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্ডি চরণ মন্ডল, মুক্তিযোদ্ধা জামায়াত আলী, ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।