ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়ালিকা উদ্বোধন

admin
March 5, 2019 9:31 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের লেখা দেয়ালিকা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এই দেয়ালিকা উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ‘বাঙালির গৌরব উজ্জল ইতিহাসের সাথে আজকের কোমলমতি শিক্ষার্থীদের পরিচিতি করাতে হবে। যাতে তারা ইতিহাসের প্রতি সুবিচার করতে পারে। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। তাহলে এই উদ্যোগের তাৎপর্য উপলব্ধি করবে এবং শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সমৃদ্ধি বিকাশে সক্রিয় ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা আত্ম প্রত্যয়ে, কর্ম ও অধ্যাবসয়ের হাত ধরে এগিয়ে যাবে শেকড় থেকে শিখরে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, পিটিআই সুপার এস.এম রাউফার রহিম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব সানা, ইন্সট্রাক্টর মো. আবু তাহের, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, মোশারফ হোসেন আজু প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চিত্র ছবি ঘুরে দেখেন এবং বার্ষিক প্রীতিভোজে অংশ নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সামছুন্নাহার, নিলুফা ইয়াসমিন, হাফিজা খাতুন, ফারজানা বানু ও হোসেনে আরা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।