তালা প্রতিনিধি: তালায় শ্রীশ্রী রাধা গোবিন্দ জয়তু বিশ্ব শান্তি ও সকল জীবের কল্যাণ কামনায় ২০তম ৮ম প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। শিবরাত্রি উপলক্ষ্যে মহাশ্মশান কমিটি এ যজ্ঞের আয়োজন করেছে।
সোমবার (৪ মার্চ) চিতায় দ্বীপ প্রজ্বলন, ফুলদান, পিণ্ডদান ও ভগবত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রথম দিন, রাত্রে মহাঅধিবাস, মধ্যরাতে বিশ্ব জনিন শ্রীশ্রী কালি পুজা। অধিবাস কীর্ত্তন পরিবেশনা করেন রামনন্দ সম্প্রদায়, যশোর। দ্বিতীয় দিন ৫ মার্চ অষ্টম প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। তৃতীয় দিন ৬ মার্চ বুধবার অনুষ্ঠিত হবে মহানাম যজ্ঞ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
