ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জলাবদ্ধতা নিরসনে ঝাউডাঙ্গার ভাংড়া খাল পরিদর্শনে ইউএনও

admin
March 5, 2019 10:59 pm
Link Copied!

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার ঝাউডাঙ্গায় ৫০ হেক্টর জমি পানির নিচে থাকার অভিযোগের প্রেক্ষিতে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১টায় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে তিনি ওই এলাকা পরির্দশন করেন।
এলাকাবাসী জানায়, ২৭টি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ ভাংড়া প্রায় বন্ধের পথে। এতে ওয়ারিয়া মাঠে বর্ষার পানিতে ৫০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়। ফলশ্রুতিতে এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়।
জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী তাৎক্ষণিক পানি নিষ্কাশনে যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আমজাদ হোসেন, ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল উদ্দীন, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রভাষক অহিদুর রহমান, উপসহকারি কৃষি অফিসার কামাল রেজা, কিরনময় সরকার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।