খেশরা (তালা) প্রতিনিধি: তালার খেশরায় ১৯৮জন অসহায় ও গরীবের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার ইউনিয়নের শালিখা মোড়ে এ চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, ইউপি সদস্য শামসুল হক মোড়ল, আলাউদ্দীন গাজী, শেখ জাহিদুর রহমান, নিমাই সানা, বিল্লাল হোসেন, আব্দুল গণি, কাজী আনারুল ইসলাম, অনন্ত কুমার, মনিরুজামান, তহমিনা, তাপসী ব্যানার্জী, মেহেরুননেছা ও ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিল্লাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব আতিয়ার রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
