ঢাকাTuesday , 5 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগর কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক বিনয়কৃষ্ণ ঘোষ পরলোকে

admin
March 5, 2019 10:22 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয়কৃষ্ণ ঘোষ (৫২) পরলোক গমন করেছেন। তিনি উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মৃত ভূপতিকৃষ্ণ ঘোষের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিনয়কৃষ্ণ ঘোষ হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ২টার দিকে বাথুয়াডাঙ্গা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃত্যুর খবরে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্যাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলার সভাপতি আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানসহ শিক্ষক নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ মেহেদী, চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ও কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাকিম, উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ফিফা রেফারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ইকবাল আলম বাবলু শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে গভীর শোক জানান। এদিকে, কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক বিনয়কৃষ্ণ ঘোষের মৃত্যুতে ওই বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ গভীর শোক জ্ঞাপন করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।