কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় হোন্ডা কোম্পানির মোটর-সাইকেলের শো-রুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকালে যশোর-সাতক্ষীরা মেইন রোডে কলারোয়া থানার সামনে চৌধুরী সুপার মার্কেটে এ শো-রুম উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন হোন্ডা কোম্পানির সেলস অব হেড ইসমাইল ভুইয়া।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আরাফাত হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, কলারোয়া রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলীমুর রহমান, কোম্পানির ডিলার দাউদ মোটরস এর মালিক তরিকুল ইসলাম, তার পিতা দাউদ আলী প্রমুখ। এর আগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
