ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

admin
March 4, 2019 10:52 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোরে তৃষা (৮) নামে এক স্কুল ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। একদিন আগে ওই ছাত্রী নিখোঁজ হয়। নিহত তৃষা শহরের খোলাডাঙ্গা এলাকার তরিকুল ইসলামের মেয়ে ও কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
নিহত তৃষার মা জোসনা জানান, রোববার বিকেলে আরবি পড়ে বাসায় ফেরে তৃষা। এরপর খেলতে বের হয়ে আর ফিরে আসেনি। গত চব্বিশ ঘন্টায় তার মাইকিংসহ সবখানে খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। সোমবার সন্ধ্যায় এলাকার ডোবায় তার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়।
কোতয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, সন্ধ্যা ৭টার দিকে শহরের খোলাডাঙ্গার একটি ডোবা থেকে শিশু তৃষার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে কারা হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।