ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাধবকাটিতে কৃষি উন্নয়ন সমবায় সমিতির যাত্রা শুরু

admin
March 4, 2019 9:40 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: এগ্রো এস্কোপ প্রোডিউসার অর্গানাইজেশন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার বেলা ১২টায় মাধবকাটির অর্ণের মোড়ে এই সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়। সমিতির সভাপতি সাঈদ হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার ও সমিতির প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বর আতাউর রহমান, সমিতির উপদেষ্টা ও লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল।
সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদস্য সাজ্জাত হোসেন, ইমরান হোসেন, সেলিনা পারভীন, ওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এ সমিতির মাধ্যমে সাতক্ষীরার কৃষির উন্নয়নে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।