ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

admin
March 4, 2019 10:30 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল ১০ টায় মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ এবং উদযাপন কমিটি গঠন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রাণী দেবনাথ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবু জর সিদ্দিকী, মণিরামপুর থানার ইন্সপেক্টর এস.এম এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্বাস উদ্দীন, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, গাজী মুহাম্মাদ, গাজী মাযহারুল আনোয়ার, শেখর চন্দ্র রায়, মনিরুজ্জামান মনি, মণিরামপুর মনোয়ারা ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল হাই প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।