ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নুরনগর সনাতন যুব সংঘের কমিটি গঠন: সভাপতি সুশান্ত, সম্পাদক পলাশ

admin
March 4, 2019 10:30 pm
Link Copied!

নুরনগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নুরনগরের সনাতন ধর্মাবলম্বী যুবকদের নিয়ে সনাতন যুব সংঘের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় নুরনগর দক্ষিণ হাজীপুর (কর্মকার পাড়া) সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে যুবকদের এক আলোচনা সভা শেষে কমিটি গঠন করা হয়। ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে শিক্ষক সুশান্ত ঘোষকে সভাপতি এবং সাংবাদিক পলাশ দেবনাথকে সাধারণ সম্পাদক করা হয়। উপদেষ্টা মন্ডলীতে আছেন নন্দদুলাল কর্মকার, শশাঙ্ক মন্ডল, মন্টু মন্ডল, সুশান্ত মন্ডল, দেবাশীষ হালদার ও সুশান্ত দেবনাথ।
কমিটিভুক্ত অন্যরা হলেন সহ বিশ্বনাথ কর্মকার, লিটন দেবনাথ, স্বপন সেন, যগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ কর্মকার, সঞ্জয় অধিকারী, চিত্ত সাহা, অলোক কর্মকার, সাংগঠনিক সম্পাদক তরুণ মোদক (মানিক), সহ সাংগঠনিক সম্পাদক শম্ভু কর্মকার, দিপক হালদার, রাহুল ঘোষ, গৌরাঙ্গ কর্মকার, কোষাধ্যক্ষ সন্ন্যাসী কর্মকার, সহযোগী শচীন পাল, বিট্টু দেবনাথ, ধর্ম বিষয়ক সম্পাদক লক্ষণ কর্মকার, প্রচার সম্পাদক গোবিন্দ কর্মকার, সহযোগী তপন মন্ডল, বিজয় কর্মকার, স্বরজীত পাল। সদস্যরা হলেন গোপাল দেবনাথ। সভায় উপস্থিত সর্ব সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য কমিটি অনুমোদিত হয়েছে। সভার শেষের দিকে নব নির্বাচিত সভাপতি বলেন নূরনগরের এই সনাতন যুব কমিটি নুরনগর এবং এর পার্শ্ববর্তী এলাকার সকল ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।