ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারপূর্বক নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানানো হয়েছে।
সোমবার (০৪ মার্চ) দুপুরে পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পরিচালনায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক এমপি ফজললুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, শেখ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, প্রণব ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মো. আসাদুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. মোজহার হোসেন কান্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, মীর মোশারফ হোসেন মন্টু, মো. আসাদুজ্জামান অসলে, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, বিশ^জিৎ সাধু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, এনছান বাহার বুলবুল, কোহিনুর ইসলাম, অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি প্রমুখ।
বক্তারা বলেন, দলীয় সভানেত্রী সঠিক ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। তারপরও অনেকে বিদ্রোহ করেছেন। আগামী ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করুন এবং নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে দলের জন্য কাজ করুন। তা না হলে এটা বরদাশত করা হবে না।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন।
